অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, কী জানালেন তৃণমূল সাংসদ?

সমাজমাধ্যমে করা একটি পোস্টকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ। গত ২৭ মে ভবানীপুর থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে এই তলব করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে করা একটি পোস্টের জেরে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই পোস্টে বিদ্বেষমূলক মন্তব্য এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানোর অভিযোগ উঠেছে।

ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(এ), ১৯৬(১)(সি), ৩৫৩(১)(বি) এবং ৩৫৩(২) ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে অভিষেক জানান, তদন্তকারী আধিকারিকদের করা সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তিনি দাবি করেন, তদন্তের স্বার্থে তিনি সবসময় সহযোগিতা করতে প্রস্তুত এবং ভবিষ্যতেও আইনি প্রক্রিয়ায় হাজিরা দেবেন।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ। তিনি জানান, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েই তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। পাশাপাশি, ওই পোস্টের বিষয়ে নিজের অবস্থানে অনড় থেকে তিনি জানান, কেন তিনি বিজেপিকে ‘বাংলা বিরোধী’ বলে মনে করেন, তার ব্যাখ্যা ওই পোস্টেই দেওয়া ছিল। বর্তমানে এই ঘটনার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *