লেনোভোর নতুন ল্যাপটপ: স্ন্যাপড্রাগন প্রসেসর ও ২২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ

লেনোভো বাজারে নিয়ে এল তাদের নতুন ল্যাপটপ মডেল Lenovo V15 G7 Q7X। কোয়ালকমের স্ন্যাপড্রাগন সি সি১১-০১০০ এআরএম চিপসেট চালিত এই ল্যাপটপটি বর্তমানে শুধুমাত্র জাপানের বাজারে পাওয়া যাচ্ছে। তবে ইউরোপ এবং এশিয়ার অন্যান্য দেশে এটি শীঘ্রই বাজারে আসার কথা রয়েছে। অনিক্স গ্রে রঙের এই ল্যাপটপটির বডি প্লাস্টিকের তৈরি এবং এর ওজন ১.৫৯ কেজি। ল্যাপটপটিতে ১৫.৩ ইঞ্চির ১২০০পি আইপিএস ডিসপ্লে রয়েছে, যা ৪০০-নিটস ব্রাইটনেস এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট প্রদান করে।

পারফরম্যান্সের জন্য এতে ১৬জিবি র‍্যাম এবং ৫১২জিবি এসএসডি স্টোরেজ দেওয়া হয়েছে। ল্যাপটপটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর ব্যাটারি লাইফ। ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এতে ৫০ ওয়াট-আওয়ারের ব্যাটারি রয়েছে। কোম্পানি দাবি করেছে, ১৫০-নিটস ব্রাইটনেসে ১০৮০পি ভিডিও প্লেব্যাকে এটি ২২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া জেআইইটিএ-বিএটি ৩.০ টেস্টে এটি ২০ ঘণ্টার বেশি ব্যাটারি লাইফ দিয়েছে।

কানেক্টিভিটির জন্য এতে ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৬.০ সাপোর্ট রয়েছে। ল্যাপটপটি উইন্ডোজ ১১ হোম এবং উইন্ডোজ ১১ প্রো—এই দুই অপারেটিং সিস্টেমের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর বেস মডেলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৭১,০০০ টাকা এবং টপ মডেলের দাম প্রায় ১.০৯ লাখ টাকা। ল্যাপটপটির সব ভ্যারিয়েন্টেই একই হার্ডওয়্যার ও ডিসপ্লে ফিচার বজায় রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *