ভোট দেবেন না! মালদায় প্রার্থীর এমন আজব আবেদনে তোলপাড়?

আসন্ন মালদহের মানিকচক বিধানসভা নির্বাচনের ঠিক আগে ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র প্রার্থী মহম্মদ তোহিদুর রহমান নিজের প্রার্থপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মালদহ প্রেস কর্নারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন, ইভিএমে তার নাম থাকলেও যেন তাকে কেউ ভোট না দেন। দলের চেয়ারম্যান হুমায়ুন কবীরের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এমন নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিজের পদত্যাগের কারণ হিসেবে তোহিদুর রহমান জানিয়েছেন, দলীয় চেয়ারম্যানের ওই ভিডিও দেখার পর তিনি বুঝতে পেরেছেন যে সংখ্যালঘুদের বোকা বানানোর একটি গভীর চক্রান্ত চলছে, যার অংশীদার হতে তিনি নারাজ। আইনি ও প্রযুক্তিগত জটিলতার কারণে ইভিএম থেকে নাম প্রত্যাহার করা সম্ভব না হওয়ায় তিনি ভোটারদের এই আবেদন জানিয়েছেন। প্রার্থীর এই আকস্মিক অবস্থানে স্থানীয় নির্বাচনী সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *