ইরানের ইউরেনিয়াম কি শেষ পর্যন্ত আমেরিকায় যাচ্ছে? ট্রাম্পের পরিকল্পনা ঘিরে বাড়ছে রহস্য!

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভাণ্ডার যুক্তরাষ্ট্রে নিয়ে আসার বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনার ফিনিক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, ইরানের পরমাণু কেন্দ্রগুলো থেকে ইউরেনিয়াম সরাতে বিশাল আকৃতির ‘মেগা এক্সক্যাভেটর’ ব্যবহার করা হবে। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে যৌথ উদ্যোগেই এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে এবং খুব দ্রুতই এসব ইউরেনিয়াম মার্কিন ভূখণ্ডে পৌঁছাবে।

ট্রাম্পের এই পরিকল্পনার বিপরীতে ইরান সরকার তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও হস্তান্তরের বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে। দেশটির বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা তাদের অবস্থানে অনড়। দীর্ঘকাল ধরে ওয়াশিংটন অভিযোগ করে আসছে যে, ইরান পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম মজুত করছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতা ও উত্তেজনা তৈরি হয়েছে, যদিও ট্রাম্পের দাবি, শান্তি চুক্তির পথে এখন আর বড় কোনো বাধা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *