ইউক্রেনে শান্তি ফেরাতে কি ভারতের শরণাপন্ন জেলেনস্কি?

ইউক্রেনে চলমান সংঘাত নিরসন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এক বিশেষ কূটনৈতিক সফরে ভারত এসেছেন দেশটির ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি রুস্তম উমেরভ। গত ১৭ এপ্রিল দিল্লিতে তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভালের সঙ্গে উচ্চপর্যায়ের পৃথক বৈঠক করেছেন। আলোচনায় যুদ্ধের ফ্রন্টলাইনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সংঘাত নিরসনে ভারতের সম্ভাব্য ভূমিকা ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকগুলোতে আগস্ট ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্বাক্ষরিত যৌথ বিবৃতির প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথ সুগম করার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় ভারত তার নীতিগত অবস্থানে অটল থেকে পুনরায় স্পষ্ট করেছে যে, যুদ্ধের সমাধান কোনো রণক্ষেত্রে নয়, বরং সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব। ইউক্রেনের নিরাপত্তা সচিবের এই সফর দুই দেশের মধ্যে নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *