রিকশাওয়ালার ছেলের আইএএস হওয়ার লড়াই, সাফল্যের শিখরে পৌঁছে দিল মোক্ষম জবাব!

বারাণসীর এক রিকশাচালকের ছেলে গোবিন্দ জয়সওয়াল কঠোর পরিশ্রম ও অদম্য জেদের মাধ্যমে আইএএস কর্মকর্তা হয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শৈশবে সামাজিক অবজ্ঞার শিকার হয়ে যে অপমানের ক্ষত তিনি পেয়েছিলেন, তাকেই সাফল্যের শক্তিতে রূপান্তর করেন তিনি। মাত্র ২৩ বছর বয়সে ২০০৬ সালে প্রথম প্রচেষ্টাতেই সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষায় ৪৮তম স্থান অধিকার করে তিনি এই গৌরব অর্জন করেন।

গোবিন্দ জয়সওয়ালের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের কাহিনি। সপ্তম শ্রেণিতে পড়ার সময় মাকে হারানোর পর অভাবের কারণে পড়াশোনা চালানো কঠিন হয়ে পড়লেও লক্ষ্য থেকে বিচ্যুত হননি তিনি। পরিবারের শেষ সম্বলটুকু বিক্রি করা বাবার স্বপ্নপূরণে দিল্লিতে প্রতিকূল পরিবেশে টিউশনি করে ও অর্ধাভাবে পড়াশোনা চালিয়ে গেছেন। বর্তমানে দিল্লির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত গোবিন্দ জয়সওয়ালের এই জীবনযাত্রা প্রতিকূলতাকে জয় করার এক বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *