বীরভূমে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, উত্তাল বোলপুর!

বীরভূমের বোলপুরের বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের বাহিরী পূর্বপাড়ায় মঙ্গলবার গভীর রাতে হাবল লোহার (৪৮) নামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। সশস্ত্র দুষ্কৃতীরা বাড়িতে চড়াও হয়ে লাঠি, লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, হামলাকারীরা এলাকায় বিজেপি কর্মী-সমর্থক হিসেবে পরিচিত এবং রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বও একই দাবি করেছে। তবে বিজেপির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *