তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের তৃণমূল নেতা!

তোলাবাজি, ভোটারদের ভয় দেখানো এবং বিরোধীদের মারধরের অভিযোগে দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বরো কমিটির বিদায়ী চেয়ারম্যান ও ২০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর রমাপ্রসাদ হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বর্ধমানের দিক থেকে বুদবুদে আসার পথে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দুর্গাপুর পুরবোর্ড ভেঙে যাওয়ার পর থেকেই তিনি এলাকাছাড়া ছিলেন বলে জানা গেছে।

রমাপ্রসাদ হালদারের বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই এলাকাছাড়া ভোটারদের প্রভাবিত করা, সন্ত্রাস সৃষ্টি, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজি এবং বিরোধী কর্মীদের মারধরের একাধিক অভিযোগ ছিল। দীর্ঘদিন তদন্তের পর বুধবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে এবং হেফাজতে নেওয়ার আবেদন জানায়। পুলিশি জেরায় ও তদন্তে এলাকায় একচ্ছত্র রাজনৈতিক প্রভাব বিস্তার এবং আর্থিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে এই অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হয়েছে বলে প্রাথমিক ধারণা কর্তৃপক্ষের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *