প্রেমের প্রস্তাব ফেরাতেই ড্রামবন্দী প্রেমিকা!

পাঞ্জাবের পাটিয়ালায় এক ১৫ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের একটি ফ্লাইওভারের কাছে ঝোপঝাড়ের আড়ালে রাখা একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম থেকে নিহতের দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম নেহা। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক বিরাটকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের তদন্তে জানা গেছে, উত্তরপ্রদেশের বাসিন্দা ও পেশায় শ্রমিক বিরাটের সঙ্গে নেহার প্রেমের সম্পর্ক ছিল। গত ২৫ মে রাতে আলোচনার কথা বলে তরুণীকে নিজের ঘরে ডেকে পাঠায় বিরাট। সেখানে বিয়ের চাপ দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে নেহাকে শ্বাসরোধ করে হত্যা করে সে। ঘটনার আলামত লুকাতে বিরাট একটি নতুন ড্রাম কিনে তাতে দেহটি ভরে ফেলে এবং ই-রিক্সায় করে সেটি ফ্লাইওভারের নিচে ফেলে দিয়ে পালিয়ে যায়। স্থানীয় এক সাফাইকর্মী ড্রামটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসে। ফোনের কল ডিটেইলস অনুসরণ করে উত্তরপ্রদেশে পলায়নের পথে বাসস্ট্যান্ড থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *