৪০-এ পুরুষের যৌন আকাঙ্ক্ষা কি সত্যিই তুঙ্গে পৌঁছায়? নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য!
পুরুষদের যৌন আকাঙ্ক্ষা ও সক্ষমতা কুড়ি বছর বয়সে সর্বোচ্চ পর্যায়ে থাকে—এমন প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে এস্তোনিয়ার টার্টু বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণা। গবেষণায় দেখা গেছে, বিশ বছর বয়সে যৌন আকাঙ্ক্ষার যাত্রা শুরু হলেও তা ত্রিশের কোঠায় স্থিতিশীল থাকে এবং আশ্চর্যজনকভাবে চল্লিশের কোঠায় পৌঁছালে তা তার চূড়ান্ত শিখরে পৌঁছায়। বয়সের সঙ্গে যৌন উদ্দীপনা হ্রাস পাওয়ার যে ধারণা সমাজে প্রচলিত, এই গবেষণা তাকে ভুল প্রমাণ করে নতুন তথ্য সামনে নিয়ে এসেছে।
গবেষকদের মতে, চল্লিশের কোঠায় পুরুষদের এই আকাঙ্ক্ষা বৃদ্ধির পেছনে শারীরিক কারণের পাশাপাশি মানসিক পরিপক্কতা বড় ভূমিকা পালন করে। এ বয়সে পুরুষরা আবেগীয়ভাবে অনেক বেশি স্থিতিশীল ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। এছাড়া সঙ্গীর সঙ্গে গভীর বোঝাপড়াও শারীরিক আকাঙ্ক্ষাকে আরও জোরালো করে। গবেষণায় আরও উঠে এসেছে যে, পুরুষের ক্ষেত্রে পিতা হওয়ার দায়িত্ববোধ ও সম্পর্কের প্রতি দায়বদ্ধতা যৌন তাড়নাকে দীর্ঘস্থায়ী ও অর্থবহ করে তোলে, যা জীবনযাত্রার ভারসাম্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।