নিট দুর্নীতিতে উত্তাল দিল্লি! শাসকের অস্বস্তি বাড়িয়ে নতুন আন্দোলনের ডাক আরশোলা বাহিনীর
নিট কেলেঙ্কারি ও দেশের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক জানিয়েছেন, সরকার এই সময়ের মধ্যে দাবি না মানলে আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হবে।
প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে এই বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশই এর আগে কোনো রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত ছিলেন না। আন্দোলনকারীদের দাবি, এটি কেবল নিট কেলেঙ্কারির প্রতিবাদ নয়, বরং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে এক জনসচেতনতামূলক ডাক। অন্যদিকে, বিজেপি নেতা নীতীন নবীন এই আন্দোলনকে সরাসরি প্রত্যাখ্যান করে একে বিদেশি প্ররোচনা বলে অভিহিত করেছেন। তার দাবি, যুবসমাজকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা সফল হবে না এবং সরকার দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষে সচেষ্ট রয়েছে।