জন্ম-মৃত্যু নিবন্ধনে বড় চমক, ক্ষমতা হারালেন পঞ্চায়েত প্রধান ও পৌরপিতারা!

জন্ম এবং মৃত্যুর শংসাপত্র জালিয়াতি রোধে এবং এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ধরনের কাঠামোগত সংস্কারের ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আরও দায়বদ্ধ ও সহজলভ্য করতে এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পৌরসভার চেয়ারম্যান বা কার্যনির্বাহী আধিকারিকরা এখন থেকে ‘নিবন্ধক’-এর দায়িত্ব পালন করবেন না। এর পরিবর্তে প্রতিটি রাজস্ব জেলার ‘ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর’ আনুষ্ঠানিকভাবে ‘জেলা নিবন্ধক’ হিসেবে দায়িত্ব সামলাবেন। এছাড়া, কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে জন্ম বা মৃত্যুর ঘটনা ঘটলে সেই প্রাতিষ্ঠানিক নিবন্ধনের দায়িত্ব সংশ্লিষ্ট ব্লকের ‘ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ’ (BMOH), গ্রামীণ হাসপাতালের সুপারিনটেনডেন্ট এবং মেডিকেল কলেজগুলির প্রধানদের ওপর ন্যস্ত করা হয়েছে। শাসন ব্যবস্থার এই সংস্কারের ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতি অনেকাংশে কমবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *