মুম্বইয়ের রাস্তায় এই তরুণীর কাণ্ড দেখে কুর্নিশ জানাবেন সবাই!

দেশজুড়ে চলা NEET প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদের ঢেউ এবার মুম্বইয়ে আছড়ে পড়ল। মুম্বইয়ের শিবাজী পার্কের কাছে আন্দোলনরত পড়ুয়াদের পুলিশ ভ্যানে তোলার সময় ২৭ বছর বয়সি মডেল ও উদ্যোক্তা রিয়া আহির সাহসিকতার সঙ্গে এর প্রতিবাদ জানান। পুলিশের ভ্যানের সামনে একা দাঁড়িয়ে তিনি আটক পড়ুয়াদের অবিলম্বে মুক্তির দাবি জানান। তাঁর এই প্রতিবাদী ভূমিকার ভিডিও ও ছবি বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

ঘটনার দিন বিকেল সাড়ে চারটে নাগাদ রিয়া আহির লক্ষ্য করেন, শান্তিপূৰ্ণ আন্দোলনরত বহু তরুণ-তরুণীকে পুলিশ জোরপূর্বক ভ্যানে তুলছে। তিনি তাৎক্ষণিকভাবে সেই ভ্যানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন এবং পুলিশকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পুলিশ ভ্যানটিকে কিছু দূরে নিয়ে গিয়ে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, রিয়া ঘটনাস্থলেই তাঁদের মুক্তির দাবিতে অনড় থাকেন। শেষ পর্যন্ত চাপে পড়ে পুলিশ ভ্যানটি সেখানেই আটক পড়ুয়াদের ছেড়ে দিতে বাধ্য হয়। ফ্যাশন ও বিনোদন জগতের পরিচিত মুখ রিয়া আহিরের এই নাগরিক সচেতনতা ও নির্ভীক পদক্ষেপ এখন বহু মানুষের প্রশংসা কুড়াচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *