রেল প্রকল্পে গতি আনতে রাজ্যে নতুন বিশেষ টাস্ক ফোর্স!

রাজ্যে থমকে থাকা রেল প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুততর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্য পূরণে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে চেয়ারম্যান করে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। রেল পরিকাঠামোর উন্নয়ন এবং নতুন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করাই এই কমিটির মূল উদ্দেশ্য।

২০ সদস্যের এই টাস্ক ফোর্সে রাজ্য সরকারের স্বরাষ্ট্র, পরিবহণ, ভূমি ও ভূমি সংস্কার এবং পূর্ত দপ্তরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল, মেট্রো রেল ও রেল বোর্ডের প্রতিনিধিরা রয়েছেন। জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিরসন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে প্রশাসনিক সমন্বয় বৃদ্ধির মাধ্যমে প্রকল্প রূপায়ণে থাকা বাধাগুলো দূর করাই এই কমিটির কাজ। এছাড়া, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রাজ্য সফরের প্রেক্ষিতে নেওয়া এই উদ্যোগে প্রতি সপ্তাহে প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং মুখ্যসচিব নিজে প্রতি মাসে এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *