বিয়ের মণ্ডপে বরের কাণ্ড! মালাবদলের আগেই সপাটে চড় কনের, তোলপাড় নেটদুনিয়া
বিয়েতে মালা বদলের ঠিক আগ মুহূর্তে বরকে চড় মেরে বিয়ে ভেঙে দিলেন উত্তরপ্রদেশের ঝাঁসির এক কনে। ঝাঁসি থেকে ৬৫ কিলোমিটার দূরে একটি গ্রামে বিয়ের আসরে এই ঘটনাটি ঘটে। মালা বদলের জন্য বর ও কনে মঞ্চে ওঠার পর কনে হঠাৎই বরকে চড় মারেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এই ঘটনায় উপস্থিত অতিথি ও আত্মীয়রা হতবাক হয়ে যান।
তদন্তে জানা গেছে, মালা বদলের মুহূর্তে এক ব্যক্তি কনেকে প্রমাণসহ জানান যে, বরের অন্য এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের কথা গোপন করেই বর বিয়ে করতে এসেছেন। এছাড়া বিয়ের আগে বরপক্ষ ৬ লক্ষ টাকা নগদ ও একটি দামি গাড়ির দাবি করেছিল। বরের পরকীয়া ও প্রতারণার বিষয়টি সামনে আসতেই কনে তাকে জনসমক্ষে চড় মেরে বিয়ে প্রত্যাখ্যান করেন। এরপর বরপক্ষ কোনো প্রতিক্রিয়া না জানিয়েই সেখান থেকে চলে যায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।