কলেজে অনিয়মতান্ত্রিক ফি আদায় বন্ধ! স্বাগত জানাল এবিভিপি।

রাজ্যের কলেজগুলিতে শিক্ষার্থীদের কাছ থেকে ইউনিয়ন ফি আদায় বন্ধ করার উচ্চ শিক্ষা দপ্তরের সাম্প্রতিক নির্দেশিকাকে স্বাগত জানাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সোমবার বালুরঘাটে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করা হয়। গত ১ জুন রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের জারি করা নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে যে, কোনো কলেজই আর শিক্ষার্থীদের কাছ থেকে ইউনিয়ন ফি আদায় করতে পারবে না এবং ইতোমধ্যে সংগৃহীত অর্থ শিক্ষার্থীদের ফেরত দিতে হবে।

এবিভিপির নেতারা বালুরঘাট কলেজের বিরুদ্ধে পুরোনো অভিযোগ তুলে দাবি করেছেন, ২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক ৪০০ টাকা করে ইউনিয়ন ফি নেওয়া হয়েছিল। সেই সময়ে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছিলেন, এই অর্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যয় করা হবে, কিন্তু সংগঠনের অভিযোগ, ওই বছরের সেপ্টেম্বর মাসের পর কলেজে কোনো উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়নি। এ বিষয়ে স্বচ্ছ হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়ে এবিভিপির প্রতিনিধিরা দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *