অস্তিত্ব রক্ষায় কি কংগ্রেসের সাথে হাত মেলাচ্ছেন মমতা ও অভিষেক?

দলে লাগাতার ভাঙন ও রাজনৈতিক অস্তিত্ব রক্ষার সংকটের মধ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নৈকট্য বৃদ্ধি পেয়েছে। রাজধানী দিল্লিতে সম্প্রতি সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর বুধবার রাহুল গান্ধীর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর দুই দিনে শীর্ষ নেতৃত্বের এই সাক্ষাত ঘিরে জাতীয় রাজনীতিতে প্রবল জল্পনা তৈরি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলে দলবদল ও হেভিওয়েট নেতাদের ইস্তফার মতো ঘটনা দলের অন্দরে গভীর সংকট সৃষ্টি করেছে। দলীয় প্রতীক হাতছাড়া হওয়ার আশঙ্কা থেকে বাঁচতেই তৃণমূল নেতৃত্ব পুরনো বিরোধ ভুলে কংগ্রেসের দ্বারস্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’-কে শক্তিশালী করার পাশাপাশি মমতা ও অভিষেকের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা নিয়েও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। শোনা যাচ্ছে, এই সংযুক্তির বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় স্তরে বড় কোনো পদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের বিষয়টিও শীর্ষস্তরীয় আলোচনায় উঠে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *