ভালো মানুষ সেজে টাকা চুরি! সিসিটিভিতে ধরা পড়ল পরিচারিকার আসল রূপ, ভাইরাল ভিডিও!

ডিজিটাল ক্রিয়েটর শিবানী জাংরার বাড়ি থেকে দীর্ঘদিন ধরে টাকা চুরির ঘটনায় নিজের পরিচারিকাকে হাতেনাতে ধরেছেন তিনি। বেশ কিছুদিন ধরে সন্দেহজনকভাবে টাকা গায়েব হতে থাকায় পরিচারিকার ওপর নজর রাখেন শিবানী। এর সত্যতা যাচাই করতে তিনি পার্সের নোটগুলোর সিরিয়াল নম্বরের ছবি তুলে রাখেন এবং ঘর সিসিটিভি ক্যামেরায় নজরদারির আওতায় নিয়ে আসেন।

পরিকল্পনা অনুযায়ী, মাত্র ১০ মিনিটের মধ্যেই ক্যামেরায় ধরা পড়ে পরিচারিকার চুরির দৃশ্য। ফুটেজে দেখা যায়, পরিচারিকা অত্যন্ত চতুরতার সাথে পার্স থেকে টাকা তুলে নিজের পকেটে ভরছেন। প্রথমে অস্বীকার করলেও, ভিডিও ফুটেজ এবং নোটের সিরিয়াল নম্বর মিলিয়ে দেখানোর পর পরিচারিকা নিজের অপরাধ স্বীকার করেন ও ক্ষমা চান। এরপর তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শিবানীর এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *