মমতার কংগ্রেসে যোগদান! জাতীয় রাজনীতিতে বিরাট মোড়

দিল্লির ইন্ডিয়া জোটের বৈঠকের পর কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। এই আলোচনার রেশ ধরেই বৃহস্পতিবার দেশের সব রাজ্যের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের দিল্লিতে জরুরি তলব করেছে কংগ্রেস হাইকমান্ড। তৃণমূলের কংগ্রেসে যোগ দেওয়া বা দলের মূল স্রোতে মিশে যাওয়ার সম্ভাবনা নিয়ে এই দ্রুত তৎপরতা নতুন করে গুঞ্জন উসকে দিয়েছে।

সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কংগ্রেসে সামিল করার পরিকল্পনার অংশ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় স্তরে সহ-সভাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদক পদের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে, ইন্ডিয়া জোটের বর্তমান পরিস্থিতি এবং বিজেপির মোকাবিলায় জাতীয় স্তরে বিরোধী শক্তিকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা থেকে এই নতুন রাজনৈতিক মেরুকরণের সম্ভাবনা তৈরি হয়েছে। এই সমঝোতা কার্যকর হলে আসন্ন জাতীয় রাজনীতিতে কংগ্রেস ও তৃণমূলের ঐক্যবদ্ধ লড়াই নতুন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *