৩ বছরের অপেক্ষার অবসান, হোয়াটসঅ্যাপে আসছে দারুণ সব চমক!

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের ‘মেসেজ মেনু’ সম্পূর্ণ নতুন রূপে সাজাতে যাচ্ছে। দীর্ঘ তিন বছরের গবেষণার পর মেটা মালিকানাধীন এই সংস্থা ‘রিলিজাইন মেসেজ মেনু’ (Redesigned Message Menu) নামের এই নতুন ফিচারটি নিয়ে এসেছে। হোয়াটসঅ্যাপের আপডেট সংক্রান্ত তথ্য প্রদানকারী ওয়েবসাইট ‘Wabetainfo’-এর তথ্য অনুযায়ী, নতুন এই ডিজাইনের ফলে ব্যবহারকারীরা আগের তুলনায় অনেক সহজে এবং দ্রুত অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

নতুন এই ফিচারে চ্যাটের যেকোনো মেসেজে ট্যাপ করে ধরে রাখলে পাশেই মেনুটি পপ-আপ হবে, যা পার্সোনাল এবং গ্রুপ চ্যাট—উভয় ক্ষেত্রেই কার্যকর হবে। নতুন টেক্সট মেনুর দৃশ্যমানতা বা ভিজিবিলিটিও আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় করা হয়েছে, তবে অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এর লুকে কিছুটা ভিন্নতা থাকতে পারে। বর্তমানে অ্যান্ড্রয়েডের নির্দিষ্ট কিছু ‘বিটা ইউজারদের’ জন্য এই ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। বিটা টেস্টিং সফল হলে খুব দ্রুতই বিশ্বের সব সাধারণ ব্যবহারকারীর জন্য এই আপডেটটি কার্যকর করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *