ইরানে ভয়ঙ্কর হামলা, ট্রাম্পের হুঁশিয়ারিতে কাঁপছে বিশ্ব!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, আমেরিকা আজ রাতেই দেশটির ওপর বড় ধরনের হামলা চালাতে চলেছে। হোয়াইট হাউসের মূল লক্ষ্য ইরানের ‘খার্গ দ্বীপ’সহ দেশটির প্রধান তেল ও গ্যাস পরিকাঠামো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার মডেল অনুসরণ করে ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া হবে এবং ইতিমধ্যেই মার্কিন সেনারা ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও এয়ার ডিফেন্স ব্যবস্থার সিংহভাগ ক্ষমতা ধ্বংস করেছে।
এর আগে ওভাল অফিসে ট্রাম্প তেহরানের সঙ্গে শান্তি চুক্তি বিলম্বিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে পুনরায় হামলার হুমকি দেন। অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের সুরক্ষায় ইরানের বিভিন্ন সামরিক ও এয়ার ডিফেন্স সাইটে ইতিমধ্যে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানো হয়েছে। তবে তীব্র এই সামরিক উত্তেজনার মধ্যেও যুদ্ধ এড়াতে দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা অব্যাহত রয়েছে বলে সিএনএন সূত্রে জানা গেছে।