বছরে ৮০ লাখের আয় বা উচ্চবর্ণের বর চাই! আইপিএস কন্যার অদ্ভুত শর্তে তোলপাড় নেটদুনিয়া!

আইপিএস অফিসারের কন্যার বিয়ের শর্ত নিয়ে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

একজন আইপিএস অফিসারের কন্যার বিয়ের জন্য দেওয়া অদ্ভুত ও কঠোর শর্ত ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘ডেট ক্রু’ নামের একটি ম্যাচমেকিং প্ল্যাটফর্মের সিইও ওন্দ্রিলা কাপুরের লিঙ্কডইন পোস্টে বিষয়টি প্রকাশ্যে আসে। ওই তরুণী জানিয়েছেন, হবু স্বামীকে হয় ব্রাহ্মণ বা রাজপুতসহ নির্দিষ্ট উচ্চবর্ণের হতে হবে, আর তা না হলে আন্তঃবর্ণ বিবাহের ক্ষেত্রে পাত্রের বার্ষিক আয় ন্যূনতম ৮০ লক্ষ টাকা হতে হবে। ফ্যাশন কোম্পানির মালকিন ৩২ বছর বয়সী ওই তরুণীর এই শর্ত অনুযায়ী, বিয়ের জন্য জাত অথবা অর্থ—এই দুইয়ের যে কোনো একটি থাকা বাধ্যতামূলক।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ একে বিয়ের নামে আর্থিক লেনদেন বলে সমালোচনা করছেন, আবার কেউ কেউ মনে করছেন দেশে অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে সামাজিক ও আর্থিক মর্যাদা যাচাই করা একটি সাধারণ বিষয়। পাশাপাশি, অনেকে এই পুরো বিষয়টিকে ম্যাচমেকিং প্ল্যাটফর্মটির প্রচারের কৌশল বলেও সন্দেহ করছেন। আইপিএস কন্যার এই ডিমান্ড বর্তমানে ইন্টারনেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *