অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, সীমান্তে নয়া ‘থ্রি-ডি’ নীতি!

ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে ‘থ্রি-ডি’ (3D) ফর্মুলা বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে নয়াদিল্লি। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে (Detect), ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে (Delete) এবং নিজ দেশে ফেরত পাঠানোর (Deport) এই প্রক্রিয়ায় ভারত যে অনড়, তা গত ৮ জুন দিল্লিতে অনুষ্ঠিত বিএসএফ (BSF) ও বিজিবি (BGB)-র চারদিনের উচ্চপর্যায়ের বৈঠকে স্পষ্ট করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ বন্ধে কেন্দ্র যে নীতি গ্রহণ করেছে, তা কার্যকর করতে দুই পক্ষই দ্বিপাক্ষিক চুক্তি ও নির্ধারিত নিয়মের ওপর গুরুত্বারোপ করেছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এই বৈঠকে অনুপ্রবেশ ছাড়াও মাদক, অস্ত্র, সোনা পাচার এবং সন্ত্রাসদমন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। মাদক পাচারের ক্ষেত্রে উভয় দেশই ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের অঙ্গীকার করেছে। পাশাপাশি সীমান্তে শান্তি বজায় রাখা, কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত পিলার সংক্রান্ত সমস্যাগুলো যৌথ আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়েও দুই বাহিনী একমত হয়েছে। বিজিবি পরিচালিত ১১টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর এই সম্মেলনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনাকে কূটনৈতিক মহল অত্যন্ত ইতিবাচক ও ভবিষ্যৎমুখী হিসেবে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *