সন্তানহারা মায়ের আর্তনাদে উত্তাল রাজ্য, ন্যায়বিচারের আশায় শুভেন্দুর দ্বারে!

কলকাতা সল্টলেকের বিজেপি রাজ্য দফতরে আয়োজিত ‘জনতার দরবার’ কর্মসূচিতে শনিবার এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ তাঁদের অভাব-অভিযোগ সরাসরি তুলে ধরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে। এদিনের কর্মসূচিতে বাঁশদ্রোণীর স্কুলছাত্র আয়ুষকুমার নাথ এবং বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়া অমর্ত্য ঘোষালের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তাঁদের শোকসন্তপ্ত মায়েরা। এছাড়া, আর্থিক সংকটের কারণে চিকিৎসা সহায়তার আবেদন নিয়ে আসা করুণা বাউড়ি এবং বেতন বৃদ্ধির দাবি জানানো আশাকর্মীদের তদারকিকারীদের (এফটিএস) দাবির বিষয়েও আলোচনা হয়।

স্কুলে গাফিলতির অভিযোগে মৃত আট বছরের শিশু আয়ুষের মায়ের অভিযোগ শুনে বিরোধী দলনেতা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, অমর্ত্য ঘোষালের পরিবারের করা ‘থ্রেট কালচার’-এর অভিযোগ এবং সিআইডি তদন্ত নিয়ে অসন্তোষের প্রেক্ষিতে প্রয়োজনে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি, চিকিৎসার অভাবে থাকা রোগীর যাবতীয় দায়িত্ব গ্রহণ এবং ভাতা সংক্রান্ত বিষয়ে স্মারকলিপি পাওয়ার পর সংশ্লিষ্ট সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এই ‘জনতার দরবার’ থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *