তৃণমূলে মহাধস! দিল্লিতে বিজেপি মন্ত্রীর দরবারে সুদীপ-শতাব্দী?

২৬-এর বিধানসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতির মধ্যেই তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনের জল্পনা তৈরি হয়েছে। শনিবার দিল্লির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক করেছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অপর সাংসদ শতাব্দী রায়। জানা গেছে, দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের দুজনকে একই গাড়িতে কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনের দিকে যেতে দেখা যায়। শতাব্দী রায় আগেই দলের নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন, এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই সফর নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের পর তৃণমূলের অন্দরে তীব্র বিতর্ক ও অস্বস্তি দেখা দিয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর অগাধ আস্থা রেখে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন, যার ফলে অনেক দক্ষ কর্মী বঞ্চিত হয়েছেন। কুণাল ঘোষ দাবি করেন, দলের অভ্যন্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আচরণের কারণেই তাপস রায় ও সজল ঘোষের মতো নেতারা অতীতে দল ছেড়েছেন। অনুব্রত মণ্ডলের পর দলের প্রবীণ এই সাংসদের দিল্লি যাত্রায় তৃণমূলের অন্দরের ফাটল স্পষ্ট হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *