সরকারি পরিষেবা নিয়ে সমস্যা? সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর নতুন সুযোগ!

সরকারি পরিষেবা নিয়ে অভিযোগ জানাতে বিশেষ পোর্টাল চালু করল রাজ্য সরকার

কলকাতা: সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানে নতুন অনলাইন পোর্টাল চালু করল রাজ্য সরকার। এখন থেকে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার মতো সরকারি পরিষেবা নিয়ে কোনো সমস্যা থাকলে নাগরিকরা সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানাতে পারবেন। মুখ্যমন্ত্রীর দপ্তরের (CMO) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘আপনার সরকার আপনার পাশে’ অপশনে ক্লিক করে এই পরিষেবা মিলবে। সেখানে থাকা ‘Raise Grievance’ অপশনে গিয়ে সচল মোবাইল নম্বর এবং ওটিপি (OTP) ব্যবহার করে নিজের নাম, ঠিকানা ও অভিযোগের বিবরণ উল্লেখ করে অভিযোগ জমা দেওয়া যাবে। প্রয়োজনে অভিযোগের সপক্ষে প্রয়োজনীয় নথিও আপলোড করা সম্ভব।

এই পোর্টালের পাশাপাশি চলতি মাসের শুরু থেকে চালু থাকা বিশেষ হেল্পলাইন নম্বর এবং ইমেল পরিষেবাও সক্রিয় রয়েছে। কোনো নাগরিক সরকারি পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হলে ৮২৮২০৮২৮২০ নম্বরে ফোন করতে পারবেন অথবা asap@wb.gov.in ঠিকানায় ইমেল পাঠাতে পারবেন। নতুন এই পোর্টাল যুক্ত হওয়ায় এখন সাধারণ মানুষ আরও সহজে এবং সরাসরি তাঁদের অভাব-অভিযোগ সরকারের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *