এনডিএ-তে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, রাজনীতিতে বড় চমক!

তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়াতে (এনসিপিআই) যোগ দেওয়া বারাসাতের বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার নিজের পরবর্তী রাজনৈতিক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এনসিপিআই-এর সঙ্গে তার দলের একীভূত হওয়ার আইনি প্রক্রিয়া ও আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই মার্জার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দিয়ে কাজ করবেন।

কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেছেন, বিগত সময়ে রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্প আটকে রাখা হয়েছিল। নতুন রাজনৈতিক অবস্থানের মাধ্যমে সেই বঞ্চনা দূর করে কেন্দ্রীয় জনকল্যাণমুখী প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। এছাড়া রাজ্যে শিশু সুরক্ষার মতো বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া এবং প্রশাসনিক সংস্কারের বিষয়েও তিনি জোর দিচ্ছেন। এই রাজনৈতিক লক্ষ্য অর্জনে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সমন্বয় রেখে পরবর্তী রণকৌশল ও আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *