অভিষেককে বুকে জড়িয়ে কাজ করতে রাজি, যুবরাজের বার্তায় পিছু হঠলেন কল্যাণ!

তৃণমূলের অন্দরে ‘নবীন-প্রবীণ’ দ্বন্দ্বের আবহ হালকা, অভিষেকের বার্তার পর সুর নরম কল্যাণের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর দলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ভিন্ন সুর শোনা গেল। শুক্রবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে ছেলেবেলা থেকে বড় করেছেন এবং তাঁর সমালোচনার অধিকার রয়েছে। যুবরাজের এই সৌজন্যমূলক বার্তার পর শনিবার শ্রীরামপুরের সাংসদ জানান যে, সঠিক সম্মান ও সদিচ্ছা পেলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে রাজি।

গত কয়েকদিন ধরে দলের অন্দরের দ্বন্দ্ব নিয়ে লাগাতার মন্তব্যের জেরে অস্বস্তিতে ছিল শাসকদল। তবে অভিষেকের বক্তব্যের পর কল্যাণের এই নমনীয় মনোভাব এবং একসঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই বিবেচিত হচ্ছে। দলের নিচুতলার কর্মীরা মনে করছেন, এই পরিস্থিতির ফলে তৃণমূলের অভ্যন্তরীণ পরিবেশে অনেকটা স্বস্তি ফিরবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *