মমতাদি বুঝুক, তাঁর এটাই প্রাপ্য ছিল!

তৃণমূল কংগ্রেসের অন্দরে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের মধ্যেই দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক কুণাল ঘোষ। দলের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের দিকে আঙুল তুলেছেন। কুণাল ঘোষের এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে কুণাল ঘোষ দাবি করেন, তাঁর কারণেই তাপস রায়ের মতো নেতারা দল ছেড়েছেন এবং অতীতে সজল ঘোষের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনা ঘটেছে। কুণাল ঘোষের অভিযোগ, তিনি সেই সময়ে এসবের প্রতিবাদ করলেও দল তাঁকে সাসপেন্ড করেছিল। শেষে মমতার দিকে ইঙ্গিত করে তিনি মন্তব্য করেন, দিদি যাঁদের মাথায় তুলে রেখেছিলেন এবং অন্ধভাবে বিশ্বাস করেছিলেন, এখন সেই পরিস্থিতির দায় তাঁরই প্রাপ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *