মদন মিত্রের ফ্ল্যাটে আট ঘণ্টার ম্যারাথন তল্লাশি, ইডি হাতে এল কী?

পুর নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়ি, দক্ষিণেশ্বরের বাড়ি, জোকার ফ্ল্যাট এবং যদুবাবুর বাজারের পার্টি অফিসে একযোগে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পুরসভাগুলিতে ১২৫টিরও বেশি বেআইনি নিয়োগের মাধ্যমে বিপুল ঘুষ নেওয়ার অভিযোগে এই অভিযান চালানো হয়েছে।

তদন্তকারীদের অভিযানের কেন্দ্রবিন্দুতে থাকা জোকার ফ্ল্যাটে প্রায় আট ঘণ্টা ধরে তল্লাশি চললেও সেখান থেকে উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। তবে দক্ষিণেশ্বরের বাড়ি থেকে বিছানার তলায় লুকিয়ে রাখা নগদ টাকা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের বিরুদ্ধে প্রতারণা মামলার তদন্তে কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাসভবনে পৌঁছায় শালবনি থানার পুলিশ। এছাড়া বেলেঘাটা ও জোকায় আরও দুই ব্যবসায়ীর বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *