বাসর রাতেই ফাঁস হলো স্ত্রীর গোপন তথ্য, প্রতারণার অভিযোগে থানায় স্বামী!

মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় বিয়ের বাসর রাতে স্ত্রীর প্রকৃত লিঙ্গ পরিচয় ফাঁস হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পঙ্খী জাটভ নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন, তার স্ত্রী আসলে একজন রূপান্তরকামী। বিয়ের পর বিষয়টি জানাজানি হলে তিনি স্ত্রীকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন, যেখানে শারীরিক পরীক্ষার মাধ্যমে ওই নারীর রূপান্তরকামী হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ভুক্তভোগী স্বামীর ভাষ্যমতে, বিয়ের আগে তার পরিবারকে কনের প্রকৃত পরিচয় গোপন রেখে প্রতারণা করা হয়েছে।

ঘটনাটি বর্তমানে আইনি লড়াইয়ের রূপ নিয়েছে। ভুক্তভোগী স্বামী অভিযোগ করেছেন যে, স্ত্রীকে বাপের বাড়ি পাঠানোর পর শ্বশুরবাড়ির লোকেরা তাকে হুমকি দিচ্ছেন এবং স্ত্রীকে গ্রহণ করার জন্য চাপ দিচ্ছেন। অন্যদিকে, অভিযুক্ত নারী সংসার করার ইচ্ছার পাশাপাশি খোরপোষের দাবি জানিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল রাজপুত জানিয়েছেন, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। যেহেতু বিষয়টি বিবাহবিচ্ছেদ ও পারিবারিক জটিলতা সংক্রান্ত, তাই পুলিশ ও প্রশাসন উভয় পক্ষকেই বিষয়টি নিষ্পত্তির জন্য পারিবারিক আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *