অখিলেশের মেয়ের নামে অশ্লীল মন্তব্য, অভিযুক্তের বিরুদ্ধে যোগীর কঠোর পদক্ষেপ!

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের কন্যার নামে সমাজমাধ্যমে অশ্লীল শব্দপ্রয়োগ ও ছবি বিকৃত করার অভিযোগের প্রেক্ষিতে কঠোর পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই কানপুর পুলিশের সাইবার শাখা তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আজমগড়ে এক সরকারি প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে যোগী আদিত্যনাথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, রাজনৈতিক মতাদর্শের লড়াই থাকলেও নারী সম্মানের প্রশ্নে কোনো আপস করা হবে না এবং এই ধরনের অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

পাশাপাশি, অখিলেশ যাদবকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন যেন সমাজবাদী পার্টির নেতা-কর্মীরা সমাজমাধ্যমে সংযত আচরণ করেন। দলের কর্মীদের এ বিষয়ে সচেতন করার আহ্বান জানিয়ে যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দিয়েছেন যে, তারা নিজেদের আচরণ সংশোধন না করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *