সীমান্তে ভারতের নতুন ‘ব্রহ্মাস্ত্র’! ড্রোন রুখতে প্রস্তুত আধুনিক সিস্টেম

বিশ্বের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের জাতীয় সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সরকার গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটিগুলিতে ড্রোন হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে। কেন্দ্রীয় জাহাজ ও জলপথ মন্ত্রকের সামুদ্রিক সুরক্ষা শাখা জরুরি পরিকাঠামো সুরক্ষার লক্ষ্যে সমস্ত নিরাপত্তা সংস্থাকে অবিলম্বে সীমান্তে অ্যান্টি-ড্রোন সিস্টেম বসানোর নির্দেশ দিয়েছে। এই নির্দেশনার অংশ হিসেবে আকাশপথের বিপদ মোকাবিলায় ডি-৪, আকাশতীর, ভার্গবস্ত্র, জেন, বিইএল এবং বস্ত্র সেন্টিনেল—এই ৬ ধরনের অত্যাধুনিক অ্যান্টি-ড্রোন সিস্টেম মোতায়েন করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সহায়তায় পাঞ্জাব সীমান্তে ইতিমধ্যে এই প্রযুক্তির ফিল্ড ট্রায়াল শুরু হয়েছে। আকাশ ও সামুদ্রিক পথ দুর্ভেদ্য করে তোলার লক্ষ্যে ‘অমৃত কাল ভিশন ২০৪৭’ এবং ‘মেরিটাইম ইন্ডিয়া ভিশন ২০৩০’ প্রকল্পের অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় তামিলনাড়ুর থুথুকুড়িতে অবস্থিত ভি.ও. চিদাম্বরানার পোর্ট দেশের প্রথম বন্দর হিসেবে ৩৬০-ডিগ্রি নজরদারিসম্পন্ন অ্যান্টি-ড্রোন সিস্টেম চালু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *