বাংলার মা-বোনদের ধোঁকা দিয়েছে তৃণমূল, বড়জোড়ায় গর্জে উঠলেন মোদী!

রবিবার বাঁকুড়ার বড়জোড়ায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অভিযোগ, বিজেপি নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চাইলেও তৃণমূল ও কংগ্রেস জোটবদ্ধভাবে সংসদীয় মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করে বাংলার মা ও বোনদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তিনি দাবি করেন, রাজ্যের শাসক দল ভয় পায় বলেই নারীদের সংসদ ও বিধানসভায় বেশি সংখ্যায় দেখতে চায় না। পাশাপাশি, অনুপ্রবেশকারীদের মাধ্যমে সংবিধানের অবমাননা ও মহিলাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে বলেও প্রধানমন্ত্রী সরব হন।

আসন্ন নির্বাচনে মহিলাদের সমর্থন আদায়ে একগুচ্ছ আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করেন, ক্ষমতায় এলে এ রাজ্যের মহিলারা বছরে ৩৬ হাজার টাকা এবং উচ্চশিক্ষার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এছাড়া আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা ঘর তৈরির জন্য দেড় লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। নারীদের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষাকেই আসন্ন নির্বাচনে বিজেপির প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *