কয়লা-বালির পর ৩০০ কোটির ‘মাটি চুরি’! ক্ষমতা বদলাতেই চরম আইনি প্যাঁচে অভিষেক?

ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় প্রায় ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কালীতলা আশুলিয়া থানায় বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাস এই অভিযোগ দায়ের করেন। মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর আপ্তসহায়ক সুমিত রায়, জেলবন্দি বিধায়ক দিলীপ মণ্ডলসহ মোট ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগকারী দাবি করেছেন, ২০১৭ সাল থেকে প্রশাসনের নজর এড়িয়ে ডায়মন্ড হারবার এলাকার বিস্তীর্ণ অংশ থেকে মাটি কেটে চড়া দামে বিক্রি করে এই বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। তিনি আরও জানান, অতীতে তৃণমূলের রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয় প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তবে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর এখন এই পুরনো অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশি নথিপত্র খতিয়ে দেখার কাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *