বন্ধুত্বের সুযোগে ধর্ষণ ও জোর করে ধর্মান্তর! ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন তরুণী
নাগপুরে বিমান বাহিনীর কর্মকর্তার স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ২
মহারাষ্ট্রের নাগপুরে ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তার ২৪ বছর বয়সী স্ত্রীকে মাদক খাইয়ে যৌন নির্যাতন, আপত্তিকর ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইল এবং জোরপূর্বক ধর্মান্তরিত করার চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। এই অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশ মূল অভিযুক্ত আয়াজ তাজ মাদারেসহ মোট দুজনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ অনুযায়ী, হোটেলের ব্যবসার অজুহাতে ওই গৃহবধূকে ডেকে নেশাজাতীয় পানীয় খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ করা হয় এবং সেই ভিডিও ব্যবহার করে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করা হয়। নির্যাতিতার কান্নার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্পত্তি ব্যবসার আলোচনার নাম করে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ওই তরুণীকে একটি হোটেলে ডেকে নেওয়া হয়েছিল। এরপর ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে অভিযুক্তরা তাঁর কাছ থেকে ৩.০৯ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে মে মাসে অভিযুক্তরা ওই তরুণীকে নিয়ে কালমেশ্বর এলাকার একটি নির্জন স্থানে গিয়ে জোরপূর্বক অঘোরী ও তান্ত্রিক আচার-অনুষ্ঠান পালন করা হয়। ভুক্তভোগীকে বিভিন্ন ধর্মীয় মন্ত্র পাঠ করতে বাধ্য করে ধর্মান্তরিত করার চেষ্টা চালানো হয় বলেও অভিযোগ রয়েছে। দীর্ঘ সময় আতঙ্কে চুপ থাকার পর স্বামীর কাছে সত্য প্রকাশ করেন ওই গৃহবধূ। বর্তমানে ধৃত দুই অভিযুক্তকে ৫ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতক তৃতীয় অভিযুক্ত তথা এক মাওলানাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, জোরপূর্বক ধর্মান্তর ও কালো জাদু বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।