এনডিএ-র নতুন বাজি এনসিপি, মোদী মন্ত্রিসভায় বাজিমাত করবেন সুদীপ-শর্মিলা?

দিল্লির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের ২০ জন বিক্ষুব্ধ সাংসদ ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই) নামক একটি দলে যোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা এই সংযুক্তিকরণ সম্পন্ন হলে, এনসিপিআই এনডিএ জোটে বিজেপির পর দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করবে। এই দলবদলের জেরে মোদী মন্ত্রিসভার আসন্ন রদবদলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী এবং বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকারকে প্রতিমন্ত্রী করার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে।

নতুন এই সমীকরণ এনডিএ জোটে টিডিপি ও জেডিইউ-এর গুরুত্বকেও ছাপিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এনসিপিআই সাংসদরা সংসদে নতুন ঘরের জন্য আবেদন জানিয়েছেন। তবে কংগ্রেস দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই পুরো প্রক্রিয়াটিকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযাগ করেছেন, লোকসভায় এনডিএ-র দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতেই এই কৌশল অবলম্বন করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *