৪২ বড় শিল্পপতির গ্রিন সিগন্যাল! ঘুরে দাঁড়াচ্ছে বাংলা, বাজেটে আসছে মেগা চমক?

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর রাজ্যের শিল্পক্ষেত্রে বড় ধরনের বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, বাংলার শিল্প উন্নয়নে আগ্রহ প্রকাশ করে দেশের ৪২ জন শীর্ষস্থানীয় শিল্পপতি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, দ্রুত শিল্পায়নের গতি আনতে এবং দীর্ঘকাল বন্ধ থাকা কারখানাগুলো চালুর বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি তদারকি করছেন। পাশাপাশি, রাজ্যের অর্থনৈতিক ও শিল্প কাঠামোর উন্নতির জন্য নীতি আয়োগের উপাধ্যক্ষ অশোক লাহিড়ির নেতৃত্বে একটি দীর্ঘমেয়াদি ব্লুপ্রিন্ট তৈরির কাজও চলছে।

আগামী ২২ জুন বিধানসভায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ২০২৬-২৭ অর্থবর্ষের এই বাজেটে শিল্পক্ষেত্রে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বড় কোনো ঘোষণা আসতে পারে বলে নবান্ন সূত্রের ইঙ্গিত রয়েছে। স্বাধীনতার পর অর্থনৈতিক অবস্থানের দিক থেকে নিচে নেমে যাওয়া পশ্চিমবঙ্গকে পুনরায় শিল্পসমৃদ্ধ রাজ্য হিসেবে গড়ে তুলতে নতুন সরকারের এই উদ্যোগ ও বাজেট পেশের দিকে এখন বিশেষ নজর রাখছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *