অরুণাচলে নতুন প্রজাতির বিস্ময়কর প্রজাপতি!
June 17, 2026
ভারতের অরুণাচল প্রদেশের লোয়ার দিবাং ভ্যালি জেলার মায়োডিয়া পাস এলাকায় নতুন প্রজাতির একটি প্রজাপতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ‘চোনালা অ্যালবিসট্রিক্টা’ (Chonala albistricta) নামক এই প্রজাপতিটিকে সাধারণ ভাষায় ‘ন্যারো-ব্যান্ডেড ওয়াল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘জ্যুট্যাক্সা’-তে এই আবিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।
দীর্ঘ ও নিবিড় গবেষণার পর দুর্গম এই অঞ্চলে নতুন এই প্রজাতির অস্তিত্ব নিশ্চিত করেছেন গবেষকরা। পরিবেশবিদদের মতে, অরুণাচল প্রদেশের বনাঞ্চলে অনুকূল জলবায়ু ও মানুষের হস্তক্ষেপহীন প্রাকৃতিক পরিবেশ থাকায় এই প্রাণীটি সেখানে টিকে থাকতে পারছে। এই আবিষ্কার স্থানীয় বাস্তুতন্ত্রের ভারসাম্য বোঝা এবং এই অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।