রাজ্য পুলিশের খোলনলচে বদলাতে ঐতিহাসিক মউ স্বাক্ষর মুখ্যমন্ত্রীর!

রাজ্য পুলিশ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে তুলতে ‘রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়’ (আরআরইউ)-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার নবান্ন সভাঘরে আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই চুক্তির কথা ঘোষণা করেন। কলকাতা ও রাজ্য পুলিশের হৃত গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যেই এই অত্যাধুনিক ও বৈজ্ঞানিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে এই সংক্রান্ত প্রস্তাব আসলেও তা অবহেলিত ছিল, যার ফলে দীর্ঘ সময় শূন্যপদ পূরণ না হওয়ায় পুলিশের কর্মক্ষমতা হ্রাস পেয়েছিল।

এই চুক্তির ফলে পুলিশি পরিকাঠামোয় বড় ধরনের সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ১৬ হাজার কনস্টেবলকে দ্রুত বাহিনীতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আইন-শৃঙ্খলা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি থানায় আধুনিক ‘১১২ সিস্টেম’ চালু করা হবে। ডিউটিরত পুলিশ কর্মীদের নিরাপত্তা ও সম্মান সুনিশ্চিত করা এবং তাদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলাই এই পদক্ষেপের অন্যতম প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *