জামাইষষ্ঠী ও প্রধানমন্ত্রীর সফরে বৃষ্টির ভ্রুকুটি, রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা!

টানা কয়েকদিনের অস্বস্তিকর ভ্যাপসা গরমের পর অবশেষে বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলো। বর্ষার অনুকূল পরিস্থিতির কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হওয়া এই বৃষ্টিপাত সপ্তাহান্ত পর্যন্ত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল জামাইষষ্ঠী এবং রবিবার যোগ দিবসের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির আগে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনের অন্দরে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার জামাইষষ্ঠী এবং রবিবার প্রধানমন্ত্রীর সফরের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দুই দিনাজপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে উত্তরের জেলাগুলোতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়া ও জলজমার মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *