উত্তর-পূর্বে বাড়ছে সামরিক শক্তি, ৩৩৩ একর জমিতে তৈরি হচ্ছে সেনার নতুন আর্টিলারি ঘাঁটি!

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সামরিক পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে আসামের গোলাঘাট জেলায় ৩৩৩.৬৬২ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। এই বিস্তীর্ণ জমিতে ভারতীয় সেনাবাহিনীর একটি নতুন আর্টিলারি বা কামান বাহিনীর ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে আসাম সরকার ও প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে প্রশাসনিক সমন্বয় ও প্রয়োজনীয় প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। দূরপাল্লার নির্ভুল আঘাত হানতে সক্ষম আর্টিলারি রেজিমেন্ট মোতায়েন করা হলে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সেনা তৎপরতা চালানো সহজ হবে। এছাড়া, এই সামরিক ঘাঁটি নির্মাণের ফলে স্থানীয় পর্যায়ে নির্মাণকাজ বৃদ্ধি পাবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা সামগ্রিকভাবে ওই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *