ঢাকার রাজপথে মশাল হাতে উত্তাল সনাতন ধর্মাবলম্বীরা!

গাইবান্ধায় ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিমা অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজপথ। ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ এলাকায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী বিশাল বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন। আন্দোলনকারীরা এ সময় মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রতিমা অবমাননার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতৃবৃন্দ প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছেন এবং আগামী রবিবার ধর্ম মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে এই প্রতিবাদ কর্মসূচি কেবল ঢাকায় সীমাবদ্ধ না রেখে সারা দেশের ৬৪টি জেলায় ছড়িয়ে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *