রণবীর ও ইমরানের প্রত্যাখ্যান! ককটেলের নায়ক হয়ে বাজিমাত সইফের!

শাহিদ কাপুর, রশ্মিকা মান্দানা এবং কৃতি শ্যানন অভিনীত ‘ককটেল ২’ মুক্তির পর ২০১২ সালের মূল ‘ককটেল’ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টি অভিনীত এই জনপ্রিয় চলচ্চিত্রটির মুখ্য চরিত্র ‘গৌতম’-এর জন্য নির্মাতাদের প্রথম পছন্দ সইফ আলি খান ছিলেন না। দীপিকা পাড়ুকোনের অভিনীত ‘ভেরোনিকা’ চরিত্রটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় তার সামনে নিজেদের চরিত্র ম্লান হয়ে যাওয়ার আশঙ্কায় তখন বেশ কয়েকজন অভিনেতা এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

ইমরান খান এবং রণবীর কাপুরসহ অনেক অভিনেতাই চিত্রনাট্যটি প্রত্যাখ্যান করেছিলেন। বিশেষ করে রণবীর কাপুর শুধু নিজেই কাজটি ফিরিয়ে দেননি, বরং দীপিকা পাড়ুকোনকেও ছবিটি না করার পরামর্শ দিয়েছিলেন। তবে দীপিকা নিজের সিদ্ধান্তের প্রতি অবিচল থেকে ‘ভেরোনিকা’ চরিত্রে অভিনয় করেন, যা তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়। পরবর্তীতে রণবীর কাপুরও স্বীকার করেন যে, ছবিটির সম্ভাবনা এবং গুরুত্ব বুঝতে তিনি ভুল করেছিলেন। শেষ পর্যন্ত বিভিন্ন অভিনেতার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর সইফ আলি খান ‘গৌতম’ চরিত্রে অভিনয়ের জন্য সম্মত হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *