পরকীয়ার অ্যাপে মজে কাঞ্চীপুরম, ভাঙছে চেনা সম্পর্কের ভিত!

তামিলনাড়ুর ঐতিহ্যবাহী শহর কাঞ্চীপুরম ভারতের সমস্ত মেট্রো শহরকে পেছনে ফেলে বিয়ে বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে তালিকার শীর্ষে উঠে এসেছে। ডেটিং প্ল্যাটফর্ম ‘অ্যাশলে ম্যাডিসন’-এর ২০২৬ সালের মে মাসের পরিসংখ্যান অনুযায়ী, অ্যাপটিতে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কাঞ্চীপুরম টানা দ্বিতীয় বছর প্রথম স্থান ধরে রেখেছে। এই তালিকায় কাঞ্চীপুরমের পাশাপাশি কোয়েম্বাটোর, তিরুভাল্লুর এবং চেন্নাইয়ের অবস্থানও প্রথম সারিতে, যা পরকীয়া প্রবণতায় দক্ষিণ ভারতের শহরগুলোর ক্রমবর্ধমান প্রভাবকে নির্দেশ করে।

বিশ্বব্যাপী সদস্যপদ গ্রহণের নিরিখে ভারত গত বছরের অষ্টম স্থান থেকে বর্তমানে তৃতীয় স্থানে উঠে এসেছে। পাশাপাশি ‘গ্লিডেন’ নামক অপর একটি অ্যাপের তথ্য অনুযায়ী, ভারতে তাদের ব্যবহারকারীর সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়েছে। সমীক্ষাটির তথ্যমতে, ২৫ থেকে ৫০ বছর বয়সী বিবাহিত নারী-পুরুষদের একটি বড় অংশ প্রথাগত সম্পর্কের বাইরে নতুন সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। আধুনিক প্রযুক্তি ও জীবনযাত্রার প্রভাবে ব্যক্তিগত স্বাধীনতা ও ‘সুইংগিং’-এর মতো পশ্চিমা ধারণার প্রতি আগ্রহের এই পরিবর্তন ভারতের সনাতন পারিবারিক কাঠামো ও সামাজিক প্রেক্ষাপটে প্রভাব ফেলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *