মন্দিরের ছাদ ভেঙে ভয়াবহ বিপর্যয়, ধ্বংসস্তূপের নিচে বহু ভক্ত!

মহারাষ্ট্রের পরবানি জেলায় একটি নির্মাণাধীন মন্দিরের ছাদ ধসে অন্তত পাঁচজন ভক্তের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ যশওয়াড়ি মারুতি মন্দিরে এই দুর্ঘটনাটি ঘটে। ছুটির দিন হওয়ায় ওই সময় মন্দিরে ভক্তদের ভিড় অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মন্দিরের বর্ধিত অংশের ছাদ তৈরির কাজ চলাকালীন আচমকাই বিশাল একটি অংশ নিচে থাকা ভক্তদের ওপর ভেঙে পড়ে। প্রাথমিক অনুমান, প্রায় ৩০ থেকে ৪০ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। ঘটনার খবর পাওয়ার পর জেলা প্রশাসন, পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের অ্যাম্বুল্যান্সে করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো চূড়ান্ত হতাহতের সংখ্যা জানানো না হলেও, সময় গড়ানোর সাথে সাথে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *