এফএটিএফের শীর্ষ পদে ভারত, পাকিস্তানকে ধূসর তালিকায় ফেরানোর দাবি ওল্ডির!

বিশ্বজুড়ে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে লড়াই করা আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ-এর সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ভারতীয় আমলা বিবেক আগরওয়াল। কোনো ভারতীয় হিসেবে এই প্রথমবার সংস্থাটির এত গুরুত্বপূর্ণ পদে কেউ দায়িত্ব গ্রহণ করছেন। আগামী জুলাই মাস থেকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করবেন।

ভারতের এই কূটনৈতিক সাফল্যের পর এআইএমআইএম প্রধান ও হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় পহেলগাঁও ও লালকেল্লায় হামলার প্রসঙ্গ টেনে রাষ্ট্রসংঘের মাধ্যমে টিআরএফ ও পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-কে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। অতীতে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তান ২০১৮ সালে এফএটিএফ-এর ধূসর তালিকাভুক্ত হয়েছিল, যার ফলে দেশটি বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছিল। এফএটিএফ-এর শীর্ষ পর্যায়ে ভারতের এই অবস্থানের ফলে এখন সন্ত্রাসবাদে অর্থায়নের নজরদারিতে পাকিস্তানের ওপর নতুন করে চাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *