তারকেশ্বর থেকে মোদীর হুঙ্কার, শৃঙ্খলমুক্ত বাংলায় শুরু সুপারফাস্ট উন্নয়ন!

‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে তারকেশ্বরে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের রেল ও কৃষিক্ষেত্রে একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর. এন. রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুর্নীতির অবসানে বর্তমান রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং রাজ্যের হারানো গৌরব পুনরুদ্ধারের ওপর জোর দেন।

রাজনৈতিক বার্তার পাশাপাশি প্রধানমন্ত্রী রাজ্যের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ‘পিএম ফসল বিমা যোজনা’, ‘ডিজিটাল এগ্রিকালচার মিশন’, চিংড়িঘাটা মেট্রো প্রকল্প এবং বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেন। এছাড়া সরকারি চাকরিতে যুব সম্প্রদায়ের জন্য বয়সের ছাড় এবং ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর ঘোষণাও করা হয়েছে। পাশাপাশি, আগামী ২১ জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টিও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *