বিশ্বকাপের ১০০০তম ম্যাচ! জাপান-তিউনিসিয়ার ঐতিহাসিক লড়াইয়ে ফিফার বিশেষ চমক

পুরুষদের ফিফা বিশ্বকাপের ইতিহাসে রবিবার এক অনন্য মাইলফলক স্পর্শ করতে চলেছে ফুটবল বিশ্ব। জাপান ও তিউনিসিয়ার মধ্যকার ম্যাচটির মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে ১০০০তম ম্যাচ সম্পন্ন হবে। ঐতিহাসিক এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ফিফা বিশেষ আয়োজন করেছে।

ম্যাচটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাকস। এই বিশেষ উপলক্ষকে চিহ্নিত করতে রেফারি ও ম্যাচ অফিসিয়ালদের জার্সির হাতায় সোনালি স্ট্রাইপ এবং ‘Match 1000’ লেখা বিশেষ প্যাচ যুক্ত করা হয়েছে। ভারতীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে এই ঐতিহাসিক ম্যাচটি শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *