৮৫ বছর পর কাশ্মীরে ফিরছে ‘কুম্ভ’, পুণ্যস্নানে মাতবেন লক্ষ লক্ষ ভক্ত!

দীর্ঘ ৮৫ বছর পর জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার শাদিপোরায় ঐতিহ্যবাহী ‘দশর মহাকুম্ভ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিন্ধু ও বিতস্তা নদীর সঙ্গমস্থলে আগামী ১৫ জুলাই থেকে ২৪ জুলাই ২০২৬ পর্যন্ত ১০ দিনব্যাপী এই মহোৎসব চলবে। ১৯৪১ সালের পর বন্ধ হয়ে যাওয়া এই প্রাচীন প্রথাটি পুনরুজ্জীবিত করার উদ্যোগে স্বামী কালিকাানন্দ সরস্বতী ও তাঁর মঠ বিশেষ ভূমিকা পালন করেছে। এই উৎসবে দেশ-বিদেশের প্রায় ২ থেকে ৩ লাখ পুণ্যার্থী সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

ভারতের অন্যান্য কুন্ত মেলার চেয়ে স্বতন্ত্র এই আয়োজনটি সূর্য, চন্দ্র ও নক্ষত্রের ১০টি বিশেষ মহাজাগতিক ও জ্যোতিষ শাস্ত্রীয় অবস্থানের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। শাদিপোরার সঙ্গমস্থলে অবস্থিত পাঁচশ বছরের পুরনো ‘প্রয়াগ চিনার’ গাছটিকে কেন্দ্র করে মূল আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে, যেখানে অতীতে মহাত্মা গান্ধী ও অটল বিহারী বাজপেয়ীর অস্থি বিসর্জন দেওয়া হয়েছিল। এই আয়োজনকে ঘিরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক অনন্য সম্প্রীতির চিত্র ফুটে উঠেছে, যেখানে স্থানীয় মুসলিম বাসিন্দারা পুণ্যার্থীদের সহায়তায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। নির্বাসিত কাশ্মীরি পণ্ডিতদের কাছে এই মেলা নিজেদের শেকড়ে ফেরার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *